![]() |
| ফাইল ছবি |
দ্বীনের পথে হাঁটার চেষ্টা শুরুর পর সবচেয়ে বিশাল যে চ্যালেঞ্জটা আসে তা হলো, নিজ পরিবারের কাছে দাওয়াহ করা, দ্বীনের বিধানগুলোর হাক্বীকত টা তুলে ধরা । বেশিরভাগ সময় পরিবারের লোকজন আমাদেরকে খুব একটা পাত্তা দেয়না বরং উল্টা যেটা হয়, ভালো কথাগুলোও তারা বাঁকা ভাবে নেয় ।
[ad1]
এদের আচরন থাকে অনেকটা এরকম - আরেহ এ কি বলে না বলে এসব কথা … হঠাৎ হুযুর/হুযুরনী হওয়ার ঝোঁক উঠসে । এতদিন তো ভালোই ছিলো । এখন কিসব কথাবার্তা বলে, এগুলো শুনতে হবে কেন ? ও তো সেদিনের বাচ্চা ছেলে/মেয়ে এখন আমাদের দ্বীন শেখাইতে আসছে । আর আমরা কি ইসলাম কম জানি ওর থেকে … ইত্যাদি ইত্যাদি … ।
[ad2]
আমরা ভেবে ভেবে হয়রান হয়ে যাই কেন এরকমটা হচ্ছে !! কেন আমার-ই বাবা-মা, ভাই-বোন, আমার-ই ছেলে-মেয়ে কিংবা নিকট আত্মীয় আমার কথা বুঝতে পারছেনা, আমার কথা শুনছেনা বা মানছেনা ? কেন ???
![]() |
| বিজ্ঞাপন |
কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা এর জবাব আমাদের দিয়েছেন । আপনি যদি কুরআনে বর্ণিত নবী রাসুলদের দাওয়াহ’র অংশটুকু পড়েন তাহলে দেখবেন, বেশিরভাগ সম্প্রদায় তাঁদের আহবানকে অস্বীকার করার একটা অন্যতম কারণ দেখিয়ে বলেছিলো - তুমি তো আমাদের মতই মানুষ … অর্থাৎ তুমি তো আমাদের নিজেদের পরিচিত চেনাজানা লোক ।
[ad3]
“ তাদের পয়গম্বরগণ বলেছিলেনঃ আল্লাহ সম্পর্কে কি সন্দেহ আছে, যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা? তিনি তোমাদেরকে আহবান করেন যাতে তোমাদের কিছু গুনাহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের সময় দেন। তারা বলতঃ তোমরা_তো_আমাদের_মতই_মানুষ ! “ [ সুরা ইব্রাহীম, ১০ ]
“ তারা বললো, তোমরা_তো_আমাদের_মতই_মানুষ, রহমান আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছো ।” [ সুরা ইয়াসীন, ১৫ ]
“ তখন তার সম্প্রদায়ের কাফের-প্রধানরা বলেছিলো - এ_তো_তোমাদের_মতই_একজন_মানুষ_বৈ_আর_কিছু_নয় …” [ সুরা মু’মিনুন, ২৪ ]
“ ….. যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললো - এতো_আমাদের_মতই_একজন_মানুষ_বৈ_আর_কিছু_নয়।” [ সুরা মু’মিনুন, ৩৩ ]
এরকম অসংখ্য আয়াত আপনি ঘুরে ফিরে কুরআনে পাবেন যেখানে নবী রাসুলদের (আলাইহিমুস সালাম) প্রত্যাখ্যান করা হয়েছিলো কারণ তাঁরা নিজের চেনা জানা পরিসরে প্রথম দাওয়াহ শুরু করেছিলেন বলে । একই ঘটনা বা সিলসিলা শেষ নবী মুহাম্মাদ ﷺ পর্যন্ত সত্য হয়েছে । নব্যুয়ত পাবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা প্রথম তাঁর রাসুল কে নিজ পরিবার পরিসরে সতর্ক করার নির্দেশ দেন এবং নট সারপ্রাইজিংলি খুব অল্প সংখ্যক মানুষই ঈমান এনেছিলো । আবু লাহাব রাসুলুল্লাহ ﷺ এর চাচা হয়েও বেশ বিরক্ত ও তাচ্ছিল্যের সাথে হাত নেড়ে নেড়ে বলেই ফেললো - এসব অদরকারী কথা শোনার জন্য তুমি আমাদের ডেকেছো মুহাম্মাদ ?
![]() |
| বিজ্ঞাপন |
তো এই যে কুরআনের আয়াতগুলো কিংবা নবীদের সীরাহ তে উল্লেখিত ঘটনা গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা আমাদের কেন জানিয়েছেন ? কেন ?
যাতে আমরা ভেঙ্গে না পড়ি … এই রিজেকশন, এই বাঁধা, এই কটু কথাগুলো যেন আমাদের নববী দাওয়াহ’র কথা স্মরণ করিয়ে দেয় । আমরা যেন জেনে নেই, এরকমই তো হবার কথা ছিলো । সত্য দ্বীনের দিকে আহবান করলে, সিরাতুল মুস্তাক্বীমে হাঁটতে গেলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতেই হবে । আমরা কিভাবে আশা করি, যে কথাগুলো বলার কারণে নবী রাসুলগণ নিজ পরিবার, নিজ সম্প্রদায় থেকে বিতাড়িত হয়েছিলেন; আপনি আমি সেকথাগুলো বললে বা সে পথে হাঁটলে কোন বাঁধাই আসবেনা ? সবকিছু একদম smooth যাবে !!!
না কখনই তা হবার নয় …
তাহলে এক্ষেত্রে করণীয় কি ? প্রথমত একজন ভালো হক্বপন্থী মুজতাহিদ আলেমের শরণাপন্ন হওয়া । তাদের পরামর্শ মেনে চলা । এটাই নিরাপদ রাস্তা । এরজন্য একটু কষ্ট করতে হবে । অনেক বোনরা নানা সময়ে এসব চ্যালেঞ্জের সম্মুখীন হলে পরামর্শ চায় । আলেমদের পরামর্শ নিতে বললে তারা মন খারাপ করে । আমাদের সমস্যা হলো, সবকিছু হাতের নাগালে পেতে চাই । দ্বীনের মত একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে ফেইসবুক আপু/ভাইয়াদের সিদ্ধান্ত বা মতামতের আশায় বসে থাকি যদিও এরা বা আমরা কেউই মুজতাহিদ আলেম না । ব্যাপারটা ভীতিকর !!
![]() |
| বিজ্ঞাপন |
তো শেষ করার আগে একটা অনুরোধ করে যাই । আলেমদের পরামর্শ নেবার চেষ্টা করার পাশাপাশি আমরা যেন নিজ নিজ পরিবারের মানুষগুলোর জন্য প্লাস নিজে যেন বাকি জীবন দ্বীনের উপর অটল থাকতে পারি, সেজন্য অনেক বেশি পরিমাণে দুআ করে যাই । এটি সর্ব পরিস্থিতিতে উত্তম পন্থা ।
অন্তর পরিবর্তনের মালিক যিনি, তিনি যদি আপনার অন্তর দ্বীনের দিকে পরিবর্তিত করে দিতে পারেন তবে নিঃসন্দেহে উত্তম মনে করলে তিনি আপনার পরিবারের মানুষগুলোর অন্তরও ঘুরিয়ে দিতে সক্ষম । প্রয়োজন শুধু ইখলাসের সাথে দুআ করে যাওয়া ।
নিশ্চয়ই তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী …
اَللَّهـُمَّ مُصَرِّ فَ الْقُلُوبِ صَرِّ فْ قُلُو بَناَ عَلىَ طَا عَتِكَ
- আল্লাহুম্মা মুসাররিফাল ক্বুলুব, সাররিফ ক্বলুবানা আলা ত্ব-আতিক।
অর্থ : হে আল্লাহ ! (আপনি) হৃদয়সমূহের পরিবর্তনকারী ! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন । [সহিহ মুসলিম]
সংগ্রহীত
আমরা সোশ্যাল মিডিয়ায়
ফেসবুক পেজ :- ইসলামিক ডায়েরি
ফেসবুক গ্রুপ :- we Are Muslim
টেলিগ্রাম চ্যানেল :- Islamic Dayeri
Ai দিয়ে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখেন একদম ফ্রী।