![]() |
| ফাইল ছবি |
আপন মানুষগুলো থেকে যদি ভাল কিছু পেয়ে থাকেন তাহলে বুঝে নিবেন এটা আপনার জন্য একটা বোনাস পয়েন্ট ছিল। আর কিছু নয়।
আপন মানুষ যখন আপনাকে ঠকাবে, যখন আপনার হকটুকুও ঠিকমত আদায় করবেনা তখন মনের গহীনে আবারও ঝড় উঠবে। মানসিক অশান্তির সৃষ্টি হবে। তার চেয়ে ভালো কিছু আশাই না করা। যদি ভাল কিছু পেয়েই যান তাহলে তো আলহামদুলিল্লাহ নয়ত মেনে নিতে হবে এটাই হওয়ার ছিল এবং আই এম ইউজড টু ইট! তাই মানুষের কাছে কিছু আশা করবেননা।
![]() |
| বিজ্ঞাপন |
কিন্তু আপনি যেন কারো প্রতি জুলুম না করেন সেদিকে খেয়াল রাখা লাগবে। আপনি যেন কারো কষ্টের কারণ না হোন সেদিকে খেয়াল রাখবেন। আপনি মানুষের হকগুলো ঠিকই পালন করবেন। কিন্তু রিটার্নে কিছু আশা করবেননা। রিটার্নের আশা কেবল একজনের কাছে! তিনি হলেন আমার রব। যার কাছে কিছু আশা করা মানে হল দোয়া করা। মন খুলে যা ইচ্ছে চাইবেন রবের কাছে। মনের ব্যথাগুলো জানাবেন রবের কাছে। রবের কাছে আশা করবেন একদম সর্বোচ্চ টা। রবের কাছে করা প্রতিটি দোয়াই রব কবুল করবেন। হয় দুনিয়াতে এর ফল পাবেন অন্যথায় আখিরাতে। ওয়াল্লাহি যদি ইখলাসের সাথে দোয়া করেন তাহলে ফল পাবেনই। কোন না কোনভাবে কল্যাণকর হিসেবে ফল আপনি পাবেনই ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেন, "তোমরা আমার কাছে চাও আমি তোমাদের দোয়া কবুল করব" সূরা মুমিন : ৬০
আর কেবল আল্লাহই জানেন কিসে আপনার কল্যাণ আর কিসে আপনার অকল্যাণ 🤍
copy
আমাদের সোশ্যাল মিডিয়া
ফেসবুক পেজ :- ইসলামিক ডায়েরি
ফেসবুক গ্রুপ :- We Are Muslim
টেলিগ্রাম চ্যানেল :- Islamic Dayeri
Ai দিয়ে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখেন একদম ফ্রী।