Advertise your product or brand on this website.Contact Us safelink-generator!

আমরা জানিনা কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। Golam Rabbii | Islamic Dayeri

Islamic dayeri
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

কোন কিছু হারিয়ে গেলে আমার স্ত্রী খুব বিশ্বাস নিয়ে সূরা নাছর পড়তে থাকে । এ সূরাতে যেহেতু আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার পক্ষ থেকে সাহায্যের কথা বলা আছে, তার বিশ্বাস আল্লাহ অবশ্যই সাহায্য করবেন । আলহামদুলিল্লাহ আল্লাহ আজ অবধি তাকে নিরাশ করেননি । 

[ad1]

হিজরতের সময় রসূলুল্লাহ (স:) শত্রুর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য সূরা ইয়াসিনের নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন এবং তাদের চোখের সামনে দিয়ে হেঁটে যান, তারা দেখতেও পায়নি ।

'আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের দৃষ্টিকে আবৃত করে দিয়েছি, ফলে তারা কোনো কিছু দেখতে পায় না।' ‌সূরা ইয়াসিন:৯ ।


শত্রুর দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য অথবা আপনি চাইছেন আপনাকে না দেখুক তখন খুব বিশ্বাস নিয়ে এ আয়াতটি পাঠ করতে পারেন ।
[ad2]

কোরআনে বর্ণিত যে দোয়া পড়ার কারণে ইব্রাহিম (আ:) এর জন্য আগুন শান্তিময় ঠান্ডা হয়ে গেছিলো তা হল, 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ।'

আল্লাহই আমার জন্য যথেষ্ট । তিনিই উত্তম সাহায্যকারী । সূরা আল ইমরান : ১৭৩ ।


যখন খুব নির্ভরতার প্রয়োজন হবে তখন খুব বিশ্বাস নিয়ে পড়লে অন্তরে নির্ভরতা পাবেন আর আল্লাহকে পাবেন সাহায্যকারী হিসেবে ।


যখন দেখবেন আপনার সব পথ বন্ধ হয়ে গেছে তখন পাঠ করুন 'কখনোই নয় নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন ।' সূরা শুয়ারা :৬২ । সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী এ অবস্থায় মুসা আঃ এ দোয়া পড়েছিলেন আর আর তখনই আল্লাহ বিশ্বাসীদের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করে দেন ।


আর বিপদে মুসিবতে ইউনুস আলাইহিস সালামের দোয়া তো সর্বজনবিদিত । 'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন । তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, তুমি পবিত্র মহান । নিশ্চয়ই আমি গুনাহগার ।' সূরা আম্বিয়া : ৮৭ ।

[ad3]

আরো অসুস্থ অবস্থায় আইয়ুব (আ:) এর খুব সুন্দর দোয়াটি পড়তে পারেন যে দোয়া পড়ে দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পেয়েছিলেন ।

'হে আমার রব আমি দুঃখ কষ্টে আছি । আপনিতো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু । সূরা আম্বিয়া :৮৩ ।


ইবনুল কাইয়্যিম র: একটি ঘটনা বর্ণনা করেছেন । আল্লাহর এক প্রিয় বান্দা শামের(বর্তমান সিরিয়া ফিলিস্তিন) দিকে যাত্রা করেন ।পথে মরুভূমির মাঝে একাকী এক ডাকাতের কবলে পড়েন । তিনি ডাকাতকে অনুরোধ করেন তাকে যেন দু'রাকাত নামাজ পড়তে দেয়া হয় । নামাজে দাড়িয়ে তিনি পড়তে থাকেন,


'তোমাদের দেবতারা ভালো নাকি তিনি যিনি সংকটাপন্ন লোকের ডাকে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে ‌।' 


এ আয়াতটি তিনবার পড়েন । নামাজ শেষে তিনি দেখেন ডাকাতের মৃতদেহ পড়ে আছে । আল্লাহর কাছে তার চাওয়াটা এতটা নিখাদ ছিল যে আকাশ থেকে আল্লাহর বাহিনী নেমেছিল ।


সেই রব এখনো আছেন ।


আমাদের মত নগন্য অসহায় সৃষ্টি বিশ্ব-জাহানের প্রভুর কাছে চেয়ে পাবো না, এটা হতে পারে না । আমরা জানি না কিভাবে চাইতে হয়, আমাদের বিশ্বাস বড়ই দুর্বল ।l


লেখক :Golam Rabbii


বিজ্ঞাপন 


আরও পড়ুন 

তাহাজ্জুদে চেয়ে পাইনি এমন কিছু নেই |

সলামের জন্য কাজ করার দায়িত্ব কার?

মাহে রমযান : ফযীলত ও করণীয় ।

মানুষের কাছে কিছু আশা করতে নেই।

আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি


সোশ্যাল মিডিয়ায় আমরা 

ফেসবুক পেজ :-  ইসলামিক ডায়েরি 

ফেসবুক গ্রুপ :- We Are Muslim

টেলিগ্রাম চ্যানেল :- Islamic Dayeri

Post a Comment

BlogMaster Logo

Blog Master Ai

Ai দিয়ে SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখেন একদম ফ্রী।

📊 ট্রাফিক বৃদ্ধির গ্যারান্টি ভিজিট করুন
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.